বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোংলা বুড়িরডাঙ্গা সরকার মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানিরা দ্রুত মালামাল সরানোর চেষ্টা করেন এবং স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগুনে ইলেকট্রনিকস, গার্মেন্টস, ওষুধ, খাবার হোটেল ও চায়ের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।..
সরাসরি কেনাকাটা করুন
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
Exclusive Design 4 Pcs Unst...
998 Micro Foldable Wide Ang...
No comments found