মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সীতাকুন্ড প্রেসক্লাবে প্রকৌশলী কামরুদ্দৌজার সংবাদ সম্মেলন..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সীতাকুন্ড প্রেসক্লাবে প্রকৌশলী কামরুদ্দৌজার সংবাদ সম্মেলন..
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সীতাকুন্ড প্রেসক্লাবে প্রকৌশলী কামরুদ্দৌজার সংবাদ সম্মেলন..
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সীতাকুন্ড প্রেসক্লাবে প্রকৌশলী কামরুদ্দৌজার সংবাদ সম্মেলন..
আঞ্চলিক ভাষায় পড়ুন:
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সীতাকুন্ড প্রেসক্লাবে প্রকৌশলী কামরুদ্দৌজার সংবাদ সম্মেলন

এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের পেশাগত সুনাম ও প্রতিষ্ঠানকে ঘিরে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রকৌশলী মো. কামরুদ্দৌজা। শনিবার (২০ জুন) বিকেলে সীতাকুন্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের তীব্র প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সততা ও সুনামের সঙ্গে ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ’ শিরোনামে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। এসব প্রতিবেদনে কোনো নির্দিষ্ট ভবনের নকশা, ঘটনার তারিখ কিংবা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী কামরুদ্দৌজা বলেন, ১৯৯৬ সালের ভবন ও ইমারত নির্মাণ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই তার প্রতিষ্ঠান ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর সকল কার্যক্রম পরিচালিত হয়। চারতলা পর্যন্ত ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত কাজ তিনি নিজ দায়িত্বে সম্পন্ন করেন এবং এর অধিক উচ্চতার ভবনের ক্ষেত্রে অনুমোদিত ও অভিজ্ঞ প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।
তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অনিয়ম ও জাল স্বাক্ষরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি নকশায় স্বাক্ষর জালিয়াতির যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিই অভিযোগটিকে অসত্য বলে জানিয়েছেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এখনও সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকৌশলী কামরুদ্দৌজা বলেন, “আমি যদি কখনও জাল স্বাক্ষর বা অনিয়মের মাধ্যমে কাজ করতাম, তাহলে আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে আমার প্রতিষ্ঠান অনেক আগেই অস্তিত্ব হারাত। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, তবে সত্য প্রকাশিত হলে এসব অপপ্রচার ব্যর্থ হবে।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সীতাকুণ্ডে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের বিভিন্ন পর্যায়ের স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী প্রকৌশলী ও স্থপতি।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator