মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

M.A Hossain avatar   
M.A Hossain
****

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন সম্পন্ন হয়েছে। মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবিরের সভাপতিত্বে শনিবার মিঠাছরা উচ্চ বিদ্যালয় হলে সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য ও অভিজ্ঞ খোদা ভীরু লোকের অতিব প্রয়োজন। জামায়াতের ইসলামী এমন কিছু লোক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে নৈতিকতার বলে বলিয়ান হয়ে কাজের গতি বৃদ্ধি করতে হবে। নিজের আত্ম গঠন ও মানোন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

No comments found


News Card Generator