মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন মোস্তাক আমিন রিদম..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন মোস্তাক আমিন রিদম..
মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন মোস্তাক আমিন রিদম..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

নিজস্ব প্রতিবেদক:

মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাক আমিন রিদম। তিনি জামালপুর জেলার কৃতি সন্তান এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী।

শনিবার (০২ মে) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগর উত্তর ছাত্রদলের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগর পর্যায়ে একযোগে মোট ২৯টি কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কিছু নতুন, কিছু পূর্ণাঙ্গ, কিছু আংশিক পূর্ণাঙ্গ এবং কিছু বর্ধিত আকারে গঠন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় মোস্তাক আমিন রিদমকে শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তিনি দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Walang nakitang komento


News Card Generator