মে দিবসেও ছুটি বঞ্চিত সীতাকুণ্ডের স্টিল মিল শ্রমিকরা

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
মে দিবসেও ছুটি বঞ্চিত সীতাকুণ্ডের স্টিল মিল শ্রমিকরা
মে দিবসেও ছুটি বঞ্চিত সীতাকুণ্ডের স্টিল মিল শ্রমিকরা
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি :
 
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সারা দেশে যখন শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে, ঠিক তখনই চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলের একটি স্টিল মিলে শ্রমিকদের মে দিবসেও ছুটি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার ছোট কুমিরা ও জোর আমতল এলাকায় অবস্থিত কে ওয়াই স্টিল মিলে শ্রমিকদের ছুটি না দিয়ে জোরপূর্বক কাজে নিয়োজিত রাখার অভিযোগ করেন শ্রমিকরা। তাদের দাবি, আন্তর্জাতিক মে দিবসের গুরুত্ব থাকা সত্ত্বেও মালিকপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছে, যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
শ্রমিকদের অভিযোগ, বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই দিনে ছুটি না দেওয়া শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞার শামিল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে একই দিন সকাল ১১টায় সীতাকুণ্ড পৌর সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড ও ফৌজদারহাট শিল্পাঞ্চল শ্রমিক দল এবং উপ‌জেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আস‌নের সাংসদ লায়ন আসলাম চৌধুরী।
তিনি বলেন, “মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। অথচ এই দিনেও সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে শ্রমিকদের জোর করে কাজ করানো হচ্ছে। এটি চরম অন্যায় এবং আইনের লঙ্ঘন।” তিনি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় শ্রমিকদের প্রত্যাশা—মে দিবসের মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
 
 
 
 
 
ধন্যবাদান্তে-
মোহাম্মদ জামশেদ আলম,
​সীতাকুণ্ড​(চট্টগ্রাম) প্রতিনিধি
01827512956 (WhatsApp & IMO) 
Show quoted text
No comments found


News Card Generator