মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারির মিথ্যাচারের বিরুদ্ধে সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিকদের প্রতিবাদ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারির মিথ্যাচারের বিরুদ্ধে সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিকদের প্রতিবাদ..
মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারির মিথ্যাচারের বিরুদ্ধে সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিকদের প্রতিবাদ..
সাতক্ষীরায় মাংস ক্রয় সংক্রান্ত মিথ্যাচারের বিরুদ্ধে রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সাতক্ষীরায় মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারির মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (১৮ অক্টোবর '২৫) রাতে শহরের রকসি সিনেমা হলের দোতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলম। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ক্যাশিয়ার মিহির কুমার সাহা, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুলতানপুর বড় বাজারের মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অলিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেল ব্যবসায়ীদের নিয়ে মিথ্যাচার করেছেন। রেস্তোরাঁ মালিক সমিতি সবসময় রুচিসম্মত খাবার পরিবেশন করতে বদ্ধপরিকর এবং কোনোভাবেই মিথ্যাচার সহ্য করবে না। বক্তারা আরও জানান, সেক্রেটারি অলিউর রহমানের কোনো মাংসের দোকান নেই এবং তার কাছ থেকে কেউ মাংস ক্রয় করে না। এই কারণে তিনি ক্ষিপ্ত হয়ে সাতক্ষীরার কয়েকটি হোটেল সম্পর্কে মিথ্যাচার করেছেন।

হোটেল মালিক সমিতির নেতারা জানান যে, তারা প্রতিদিন বৈধ মেমোর মাধ্যমে শহরের বিভিন্ন মাংসের দোকান থেকে মানসম্মত মাংস ক্রয় করেন। তারা পাটকেলঘাটা বা ১৮ মাইল থেকে কখনো মাংস ক্রয় করেন না। মাংস ব্যবসায়ীদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রশাসন ও ফুড ইন্সপেক্টরের কাছে প্রমাণসহ অভিযোগ জানাতে বলা হয়েছে। মিথ্যাচারের কারণে অলিউর রহমানকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এভাবে চলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, রেস্তোরাঁ মালিক সমিতি সব সময় খাদ্যের গুণগত মান ও সেবার মান বজায় রাখতে সচেষ্ট। সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে তারা এ বিষয়ে আরো সচেতন থাকবেন।

No comments found


News Card Generator