মান্দায় ভারশোঁ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Al amin Shadin avatar   
Al amin Shadin
মান্দায় ভারশোঁ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত..
মান্দায় ভারশোঁ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া গরুহাটি বিএনপি কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা এরফান আলী মিয়া ও মোজাম্মেল হক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল হক বাদল, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন , ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্নু,সাধারণ সম্পাদক গোলাম সাকরাইন চারু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক ফজের, ইউনিয়ন যুবদলের সভাপতি আলীম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি হোসেনসহ দলীয় ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতা-কর্মীরা 

 

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Walang nakitang komento


News Card Generator