মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানের পর এই দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের আলমগীর (৪২) এবং ভোগনগর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের রুবেল ইসলাম।বীরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে আটক করা হয়। রিয়েল এস্টেট পরামর্শ পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন সাজা প্রদান করেন। আদালতের রায়ে আলমগীরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং রুবেল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া উভয় দণ্ডপ্রাপ্তকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছিল। বীরগঞ্জ কর্মসংস্থান সহায়তা পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

No comments found


News Card Generator