নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সভায় তিনি মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পূর্বধলা থানায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান।
শনিবার (৯ মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“মাদক ও জুয়া একটি সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা যদি সঠিক তথ্য তুলে ধরেন এবং অপরাধীদের চিহ্নিত করতে সহযোগিতা করেন, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পূর্বধলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল এবং দৈনিক কালবেলা পত্রিকার পূর্বধলা প্রতিনিধি হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার পূর্বধলা প্রতিনিধি খান রাসেল, আই নিউজ বিডি’র নেত্রকোনা প্রতিনিধি মোঃ মোশাহিদুর রহমান উজ্জ্বল, একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি ছায়েদুল ইসলাম, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি সাগর আহমেদ, ইকরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন শেখ, দৈনিক খবর সব রকম পত্রিকার প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি হারাধন সূত্রধর এবং পূর্বধলা থানার এসআই মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক ইসমাইল হোসেন খোকন পেশাদার সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের অপরাধ ও অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, মাদক বিস্তার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।
মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান, সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পূর্বধলার ওসি..
No comments found



















