লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কমলনগর উপজেলার তরুণ ও ত্যাগী ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন সাজু। দীর্ঘদিন ধরে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে তার সাহসী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগ-তিতিক্ষা তাকে জেলার রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সাজ্জাদ হোসাইন সাজু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া এবং কঠিন সময়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি ব্যাপক প্রশংসিত হন।
কেন্দ্রীয় ছাত্রদল তার দীর্ঘদিনের অবদান, নিষ্ঠা ও সংগ্রামকে মূল্যায়ন করেই তাকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদ হোসাইন সাজু বলেন, “এই পদ আমার জন্য সম্মানের, তবে এটি বড় দায়িত্বও। দলের আদর্শ ও নির্দেশনা মেনে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”
দলের নেতাকর্মীরা আশা করছেন, তার নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।