লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪ বান্ডেল ঢেউটিন, ৩ বস্তা শুকনো খাবার এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা সামগ্রী ও অর্থ হস্তান্তর করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান ।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান জুয়েল, চন্দ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু সাঈদ এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।



















