লালমনিরহাট অভিযানে ১০০ বোতল চোকো সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালমনিরহাট অভিযানে ১০০ বোতল চোকো সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।..
লালমনিরহাট অভিযানে ১০০ বোতল চোকো সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।..
গত সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফেনসিডিল-সমগোত্..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

লালমনিরহাট অভিযানে ১০০ বোতল চোকো সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

লালমনিরহাট প্রতিনিধি

গত সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফেনসিডিল-সমগোত্রীয় ১০০ বোতল চোকো প্লাস, একটি মোটরসাইকেল ও শরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শরিফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব জানায়, মদনপুর এলাকার মোঃ মুজিবর রহমানের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগোত্রীয় ১০০ বোতল চোকো প্লাস উদ্ধার করা হয় এবং মোটর সাইকেল চালক শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শরিফুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারাদেশে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং  জব্দকৃত মাদক আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

לא נמצאו הערות


News Card Generator