কুতুবদিয়া প্রাক্তন ছাত্রনেতা ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রাক্তন ছাত্রনেতা ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..
কুতুবদিয়া প্রাক্তন ছাত্রনেতা ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে কুতুবদিয়া প্রাক্তন ছাত্রনেতা ফোরামের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুতুবদিয়ার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার স্থায়ী সমাধান এবং উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরেন বক্তারা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

‎ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্প উদ্যোক্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক ইসমাইল খান, মাওলানা নুরুল কাদের, অধ্যক্ষ মাওলানা ওয়াক্কাস, সাবেক ছাত্রনেতা ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব আজিজুল হক বিএসসি, ওসমান গনি, সিরাজুল আরেফীন, রেজাউল করিম, বোরহানউদ্দিন, সাকিবুল ইসলাম, মাহমুদুল করিম, আব্বাস উদ্দিন, আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতারা।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা কুতুবদিয়াকে রক্ষায় দ্বীপের চারপাশে সুপার ডাইকের আদলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। পাশাপাশি দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ সহজ করতে সেতু অথবা ফেরি সার্ভিস চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক ও কুতুবদিয়ার কৃতি সন্তান ইসমাইল খানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা তার সাফল্যে কুতুবদিয়াবাসীর গর্বের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পোন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ঈদ পুনর্মিলনী শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments found


News Card Generator