কুমিল্লার তিতাসে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানোয় ইউপি সদস্য গ্রেপ্তার..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লার তিতাসে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানোয় ইউপি সদস্য গ্রেপ্তার..
কুমিল্লার তিতাসে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানোয় ইউপি সদস্য গ্রেপ্তার..
তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানোর অভিযোগে গ্রেপ্তার ইউপি সদস্য আবুল কালাম আজাদ।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোর অভিযোগে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৩ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারটি টানানো হয়। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট এলাকার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সবুরের ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীদের সামনেই এক ব্যক্তি ব্যানারটি ছিঁড়ে ফেলেন এবং পরে আরেক ব্যক্তি তা তুলে নিয়ে যান। ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে তিতাস থানা পুলিশ।
তিতাস থানার অফিসার ইনচার্জ মমিরুল হক বলেন, "পুলিশ কাউকে অযথা হয়রানি করে না। তবে যারা অপরাধ করে বা শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করে, তাদের ছাড় দেওয়া হবে না।"
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন এর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে দলটির ব্যানার প্রদর্শন স্থানীয়ভাবে তীব্র কৌতূহল ও প্রতিক্রিয়ার জন্ম দেয়। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator