কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনায় আশাবাদী হাজী ইয়াছিন, কর্মসূচি স্থগিতের আহ্বান..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনায় আশাবাদী হাজী ইয়াছিন, কর্মসূচি স্থগিতের আহ্বান..
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনায় আশাবাদী হাজী ইয়াছিন, কর্মসূচি স্থগিতের আহ্বান..
তারেক রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানালেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী ইয়াছিন।..

কুমিল্লা-৬ (সদর) আসনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন তাঁর সমর্থকদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।  

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

১৪ নভেম্বর বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি জানান, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কুমিল্লা-৬ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে।  

হাজী ইয়াছিন বলেন, “মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কুমিল্লা-৬ আসনের মানুষ যে আবেদন ও প্রত্যাশা জানাচ্ছেন, আমি তা শ্রদ্ধাভাজন নেতা জনাব তারেক রহমানের কাছে তুলে ধরেছি। তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।”  

দলীয় আনুগত্য ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমরা কোনোভাবেই এমন কিছু করব না যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা জনদুর্ভোগ সৃষ্টি করে। আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে যে কর্মসূচিগুলো পালন করেছেন, তার জন্য আমি আপনাদের চিরকৃতজ্ঞ।”  

তিনি সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করবেন না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রাখুন। তিনি কুমিল্লা-৬ আসনের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।”  

বার্তার শেষে হাজী ইয়াছিন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত শান্ত থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।”  

Không có bình luận nào được tìm thấy


News Card Generator