ফুলবাড়ী উপজেলা জাতীয় ছাত্রশক্তির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন
ফুলবাড়ী প্রতিনিধি:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন ফুলবাড়ী উপজেলা শাখার ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) কুড়িগ্রাম জেলা শাখার প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে মো. তৌফিকুর রহমানকে আহ্বায়ক, মো. আতিকুর রহমান আকাশকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রায়হান মুজিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়ান আহমেদ শাওন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন রায়হান আলী এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নূর মোহাম্মদ, মিফতাহুল ইতু, মো. সাজেদুল হক ও নয়ন খান।
কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন ফেরদৌস খন্দকার। সংগঠক পদে রয়েছেন মো. রানা, মো. আলেফ মিয়া, মো. আদনান ছামী, মো. শরিফুজ্জামান লিটন ও মো. শাকিল আহমেদ।
এছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নূর আমিন সুপারিশ করেন। জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান কমিটির অনুমোদন প্রদান করেন।