জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালী ও সমাবেশ করেছে কুলিয়ারচর উপজেলা বিএনপি। উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক ওই র্যালীতে অংশ নেয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মঙ্গলবার ০৫ আগষ্ট কুলিয়ারচর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ৪ টা থেকে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে আসেন।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। তিনি তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-ছাত্র-জনতার অভ্যুত্থানে ফাসিবাদের পতন হলেও, প্রকৃত গণতন্ত্র এখনও কায়েম হয়নি। প্রতিষ্ঠিত হয়নি জনগণের কাংখিত ভোটের অধিকার। হাজারো শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে হাসিনা সরকারের অপশাসন মুক্ত হলেও, গঠন হয়নি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। তাই আমাদের খুব ধৈর্য্য ধরে কাজ করতে হবে। মানুষের মন জয় করতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষের আস্থা অর্জন করতে হবে। সকল প্রকার লোভ-লালসা থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে।