কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা আক্তার ফাতেমা হত্যাকাণ্ডের মূলহোতা কবিরাজ মোবারক হোসেন–কে কুমিল্লা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেলে, নগরীর দুর্গাপুর এলাকা সংলগ্ন রেলস্টেশন থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত পানি পড়া, বোতল, জামা কাপড়, এবং চুরি হওয়া ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন—
“মোবারকের আগে থেকেই ওই পরিবারে যাতায়াত ছিল। তিনি পানি পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করেন। হত্যার আগে তিনি প্রায় তিন ঘণ্টা ধরে তাদেরকে অজ্ঞান করেন, এরপর তাহমিনাকে শ্বাসরোধ করে এবং সুমাইয়াকে গলা টিপে হত্যা করেন”।
সিসিটিভি ফুটেজে দেখা যায়,
- রোববার সকাল ৮টা ৮ মিনিটে সাদা টুপি, পাঞ্জাবি ও পায়জামা পরা অবস্থায় মোবারক ওই বাসায় প্রবেশ করেন
- ১১টা ২২ মিনিটে বের হয়ে ১১টা ৩৪ মিনিটে আবার প্রবেশ করেন
- কিছু সময় পর সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, ফলে ঠিক কখন তিনি বের হন তা ধরা পড়েনি
পুলিশ জানিয়েছে, হত্যার সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এর আগে আরেক কবিরাজ আব্দুর রবকে র্যাব-১১ আটক করেছিল, তবে মোবারককে মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।