কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত
কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।..

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে একই স্থানে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র প্রদান এবং স্বল্পসুদে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও ঋণের চেক তুলে দেন।

No comments found


News Card Generator