ক্যানভাসে ২৪-এর রঙ: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ..

Md Zakir Hossain avatar   
Md Zakir Hossain
ক্যানভাসে ২৪-এর রঙ: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ..
ক্যানভাসে ২৪-এর রঙ: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ..
মেধার বিকাশে চিত্রাঙ্কন ও গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

চাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ মে ২০২৬ খ্রিঃ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯৮টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩টি করে মোট ৬টি শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আইন নিউজ  /এমজেডএইচ 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nema komentara


News Card Generator