খুলনায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন..

Partha Das avatar   
Partha Das
খুলনায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন..
খুলনায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন..
****

খুলনায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। আজ ২৭শে এপ্রিল'২৬ সকাল ১০টার সময় খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা উপজেলার নাবা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত ব্যক্তির নাম বীরেন্দ্র বৈরাগী ওরফে বিরু( ৭২), গ্রামবাসীরা বলছে দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী ও তার ছোট ভাই কিরণ বৈরাগীর মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ সকালে দুই ভাইয়ের মধ্যে মৌখিক কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই কিরণ বৈরাগী বড় ভাই বিরু বৈরাগী কে ধাক্কা দিলে তিনি পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। এলাকাবাসী দ্রুত বিরু বৈরাগীকে পার্শ্ববর্তী কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা চলাকালে বিরু বৈরাগীকে মৃত বলে ঘোষণা করেন। বিরু বৈরাগীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ঘাতক ছোট ভাই কিরণ বৈরাগীকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator