কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়  জমির বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের  অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার গড়াডোবা  ইউনিয়নের ওয়াই গ্রামে সোমবার (১ জুন) বিকেলে এই সংঘর্ষ হয়। ..
কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে  আহত  ১০
 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়  জমির বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের  অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার গড়াডোবা  ইউনিয়নের ওয়াই গ্রামে সোমবার (১ জুন) বিকেলে এই সংঘর্ষ হয়। 
 
কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ  এসব নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানায়, ওয়াই গ্রামের ফারুক গং ও ময়নুল ইসলাম গংদের  মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল জমির বিরোধ। এর জেরে সোমবার  বিকেলে দুপক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় হামলা, লুটপাট, মোটরসাইকেল ও বাড়িঘর  ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । 
ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ফারুক গংয়ের সঞ্জু মিয়ার স্ত্রী খোদেজা বেগম । অন্যদিকে অভিযুক্তদের পক্ষে মৃত আব্দুর রহমানের ছেলে মাইনুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী কনিকা আক্তার এ সব অভিযোগ অস্বীকার করেন ।
ওসি মেহেদী মাকসুদ  জানালেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
০১/০৬/২০২৬
 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Keine Kommentare gefunden


News Card Generator