কচুয়ায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত..
কচুয়ায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত..
সভা শেষে উপস্থিত সবাই মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা মার্কেট সংলগ্ন মাঠে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাজী আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন ৬নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওসমান মজুমদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অনেক সামাজিক অনুষ্ঠানে যুব সমাজের উপস্থিতি দেখা যায় না। কিন্তু এখানে বিপুল সংখ্যক যুবকের উপস্থিতি অত্যন্ত ইতিবাচক। মাদক নির্মূল করতে হলে পরিবারের অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক হতে হবে। পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি পেলে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা কাজী জাকির হোসেন, ফখরুল ইসলাম মিন্টু, আব্দুল হান্নান প্রধান, আবুল কালাম মজুমদার, মোঃ নুরুল আমিন প্রধান ও মিজানুর রহমান পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হাসান মজুমদার, মোঃ মহিন উদ্দিন জনি, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি তুষার আহমেদ মফিজ, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জোবায়ের আহমেদ, আবুল হাসানাত, মোঃ শিপন, মোঃ নোমান, মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সচেতন যুবসমাজ।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতা করেন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মেম্বার প্রার্থী মোঃ আলাউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সবাই মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator