কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট..

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট..
কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিলছাড়া গ্রামের ভেন্ডার মোঃ রফিক হোসেনের বাড়িতে ৬-৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বসতঘরের বারান্দার গ্রিল কেটে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

 

ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার করতে পারেননি বলে জানা গেছে।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Ingen kommentarer fundet


News Card Generator