কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন কালীগঞ্জ, গাজীপুরের আয়োজনে শুক্রবার (১ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মে দিবসের তাৎপর্য, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
সরাসরি কেনাকাটা করুন
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
Exclusive Design 4 Pcs Unst...
998 Micro Foldable Wide Ang...
TOYOTA PRIUS 2018 RED
1997 Toyota 110
AWEI KA13 Mini Bluetooth Sp...
No comments found