মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..

M.A Hossain avatar   
M.A Hossain
মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..
মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..
****

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ও ‘টিম মলিয়াইশ’-এর সার্বিক সহযোগিতায় মিরসরাইয়ে “মলিয়াইশ প্রিমিয়ার লীগ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

খেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তরিকুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমানসহ ছাত্রদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মিরসরাই জেনারেল হাসপাতাল একাদশ ও জিহান এন্টারপ্রাইজ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রতে শেষ হয়।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

No comments found


News Card Generator