কালীগঞ্জে জনতার দলের উপজেলা কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জননেতা মোঃ আযম খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অবঃ) ডেল এইচ খান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ এবং মেজর জেনারেল (অবঃ) মাহবুবুল আলম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাসিনা কামাল, কর্ণেল (অবঃ) মোঃ আবুল কালাম জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অবঃ) মোঃ বদরুল আলম সিদ্দিকী, গাজীপুর জেলা জনতার দলের আহ্বায়ক হাজী শামসুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব আবু জাফর রিপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতার দলের কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাহেলা পাড়ভীন শিশির।
এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল চৌধুরী বলেন, “বিগত সরকার দুর্নীতি ও জুলুম করে দেশের অর্থ আত্মসাৎ করেছে। ছাত্র-জনতার রোষানলে পড়ে তারা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে।”
প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আযম খান বলেন, “ভারতের চোখে চোখ রেখে কথা বলাই হবে প্রকৃত স্বাধীনতা। ৫৪ বছর ধরে সৎ ও ভালো মানুষ রাজনীতিতে আসেননি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করছে। ভালো মানুষের দলই জনতার দল। আলোচনা সভা শেষে আজম খানের নেতৃত্বে এক বিশাল মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ব্যাংকের মোর গিয়ে শেষ হয়।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর