জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করছে জামায়াত..

Abdus Sattar avatar   
Abdus Sattar
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের স্বার্থে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলে..

 

                          
দিনাজপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের স্বার্থে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

রবিবার (৩ মে ২০২৬) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে দেশের জনগণ একটি সুস্পষ্ট বার্তা পেয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের মাধ্যমে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে জামায়াত তার কঠোর সমালোচনা করবে। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনের প্রতিফলন বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্মগঠন, কর্মী গঠন এবং জনশক্তির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।  পাশাপাশি জানমালের কুরবানির ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরো উদ্বুদ্ধ করার জন্য দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।



No comments found


News Card Generator