জুলাই অভ্যুত্থান: গণভবনে জরুরি বৈঠক ও শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুলাই অভ্যুত্থান: গণভবনে জরুরি বৈঠক ও শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা..
জুলাই অভ্যুত্থান: গণভবনে জরুরি বৈঠক ও শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা..
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ২ আগস্ট ইন্টারনেট বন্ধের মাঝেই রাজপথে নামে জনতা। ডিবি হেফাজতে জোরপূর্বক ভিডিও ধারণের তথ্য প্রকাশের পর গণভবনে বসে জরুরি বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পড়ুন বিস্তারিত।..

২০২৪ সালের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়, যা জুলাই গণঅভ্যুত্থানের গতিপথ নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত সেদিন আন্দোলন দমনে মোবাইল ইন্টারনেট, ফেসবুক ও টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমের সেবা সীমিত বা বন্ধ রাখা হলেও তা উপেক্ষা করে রাজপথে নেমে আসে দেশের সর্বস্তরের মানুষ

সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ‘দ্রোহযাত্রা’ ও গণমিছিল অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন রাজপথ থেকে আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান

ঐ একই দিনে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা আন্দোলনকারী সমন্বয়কেরা জানান, চরম মানসিক চাপ সৃষ্টি করে তাদের দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের একটি ভিডিও ধারণ করানো হয়েছিল পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১৪-দলীয় জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন

তবে সরকারি এসব তৎপরতা আন্দোলনের গতি থামায়নি ওই দিনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ৩ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দেন পাশাপাশি ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ শুরুর ডাক দেওয়া হয়, যা পরবর্তী সময়ে আন্দোলনকে একদফা সরকারবিরোধী রূপ দিতে বড় ভূমিকা রাখে

Geen reacties gevonden


News Card Generator