জামদানী ঘাটে নতুন সেতু ও ধাপেরহাট জামদানী থেকে-মন্ডলের বাজার সড়কের সংস্কার এখন সময়ের দাবি।..

S.H Shahin Khan avatar   
S.H Shahin Khan
জামদানী ঘাটে নতুন সেতু ও ধাপেরহাট জামদানী থেকে-মন্ডলের বাজার সড়কের সংস্কার এখন সময়ের দাবি।..
জামদানী ঘাটে নতুন সেতু ও ধাপেরহাট জামদানী থেকে-মন্ডলের বাজার সড়কের সংস্কার এখন সময়ের দাবি।..
জামদানী ঘাটে নতুন সেতু ও ধাপেরহাট জামদানী থেকে-মন্ডলের বাজার সড়কের সংস্কার এখন সময়ের দাবি।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

জামদানী ঘাটে নতুন সেতু ও ধাপেরহাট জামদানী থেকে-মন্ডলের বাজার সড়কের সংস্কার এখন সময়ের দাবি।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

S.H Shahin Khan (Rangpur) Bangladesh 

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামদানী ঘাটের পার সরু ও জরাজীর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

বিশেষ করে আশপাশের পাঁচ থেকে সাতটি গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী এই পথ ব্যবহার করে থাকেন। কিন্তু ব্রিজটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, বর্তমান সরু ব্রিজটি ভেঙে সেখানে একটি আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণ করা হোক।

একটি বড় সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে। অন্যদিকে ধাপরাট থেকে মন্ডলের বাজার পর্যন্ত সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি জামদানী ঘাটের সরু ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত অপসারণ করে সেখানে একটি বড় ও টেকসই সেতু নির্মাণ এবং ধাপরাট থেকে মন্ডলের বাজার পর্যন্ত সড়কটির দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। জনদুর্ভোগ লাঘবে এই দুটি প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator