ইবি বিএনসিসির সেনা প্লাটুনের নতুন দুই সার্জেন্ট মোসাদ্দেক-অদিতি..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইবি বিএনসিসির সেনা প্লাটুনের নতুন দুই সার্জেন্ট মোসাদ্দেক-অদিতি..
ইবি বিএনসিসির সেনা প্লাটুনের নতুন দুই সার্জেন্ট মোসাদ্দেক-অদিতি..
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনে নতুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ক্যাডেট মোসাদ্দেক হোসেন ও ক্য..

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনে নতুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ক্যাডেট মোসাদ্দেক হোসেন ও ক্যাডেট অদিতি ঢালী।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

 

জানা যায়, গত আগস্টে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সার্জেন্ট পদে মনোনীত হন সার্জেন্ট মোসাদ্দেক হোসেন (ক্যাডেট নং ২৩২৪০৬৬২) ও সার্জেন্ট অদিতি ঢালী (ক্যাডেট নং ২৩২৪০৬১৫)।


আগামী ১ বছরের জন্য তারা সুন্দরবন রেজিমেন্টের ২৪নং ব্যাটালিয়নের ডেলটা কোম্পানির অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় মেইল এবং ফিমেল প্লাটুনের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মোসাদ্দেক হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও এবং অদিতি ডালি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 


নিজের অনুভূতি প্রকাশ করে মোসাদ্দেক হোসেন বলেন, সার্জেন্ট হিসেবে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবার দোয়া কামনা করছি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।


এছাড়াও ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদোন্নতি হয় মোঃ মহিউদ্দিন (ক্যাডেট নং ২৩২৪০৬৫২) সুইটি পাল (ক্যাডেট নং ২৩২৪০৮০২) এবং ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদোন্নতি পেয়েছেন মোঃ নাফিজ আহমেদ (ক্যাডেট নং ২৫২৪০৬৫১) উম্মে হাবীবা রৌজা (ক্যাডেট নং ২৫২৪০৮০২) মায়িশা ফারজানা (ক্যাডেট নং ২৫২৪০৮০৫)।


উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন এবং অদিতি ঢালি উভয়ে ১টি ব্যাটালিয়ান ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ইবিতে ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস , ২০২৪ সালের ২৬ মার্চের স্বাধীনতা দিবস প্যারেড ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

No comments found


News Card Generator