আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে এফসি বার্সেলোনার বিরুদ্ধে একটি বিশেষ শৃঙ্খলাভঙ্গজনিত তদন্ত প্রক্রিয়া (এক্সপেডিয়েন্টে) শুরু করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) গত ৩০ জুন অ্যাটলেটিকো এই অভিযোগ দায়ের করার পর সম্প্রতি উভয় ক্লাবকে চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি
অ্যাটলেটিকো মাদ্রিদের অভিযোগ, দলবদলের নির্ধারিত নিয়মনীতি লঙ্ঘন করে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আলভারেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে বার্সেলোনা যেখানে ২০৩০ সালের জুন পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই আর্জেন্টাইন তারকা ক্লাবের স্বার্থ রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী গিল মারিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় অভিযোগ দায়েরের এক মাস পর এখন আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আরএফইএফ
তদন্তের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার প্রশাসন এটিকে আইনি প্রক্রিয়ার একটি প্রাথমিক ও স্বাভাবিক ধাপ হিসেবে বিবেচনা করছে এই তদন্ত প্রক্রিয়ায় এখন উভয় ক্লাবকেই তাদের নিজ নিজ বক্তব্য ও যুক্তি আরএফইএফ-এর কাছে উপস্থাপন করতে হবে উল্লেখ্য, গত ১৩ জুলাই লাপোর্তা প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে, আলভারেজকে দলে ভেড়াতে তারা অ্যাটলেটিকোর টেবিলে একটি প্রস্তাব রেখেছিলেন
বর্তমানে ফুটবলার বিক্রির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ যদিও বিশ্বকাপ চলাকালে আলভারেজ নিজেই নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগামী ১০ আগস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার, যা এই দলবদল নাটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্যদিকে, আলভারেজ তাদের প্রধান লক্ষ্য হলেও বিকল্প ফরোয়ার্ডের সন্ধানেও কাজ শুরু করে দিয়েছে বার্সেলোনা