শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি জিয়ানগর উপজেলার পত্তাসী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীদ হাসান শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর সদস্য মো. জাকারিয়া হাওলাদার, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মাস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
পূজামণ্ডপে উপস্থিত জনতার উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সব ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকে। পূজামণ্ডপগুলোতে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যেন কোথাও নিরাপত্তা বিঘ্নিত না হয়।
তিনি আরও বলেন, একটি অদৃশ্য শক্তি বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে নানা অপকৌশল করছে। তাই পূজারী, এলাকাবাসীসহ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সচেতন থাকতে হবে। আমরা তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা দিয়েছেন, তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
Комментариев нет