মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে ১৭ সেপ্টেম্বর ২০২৫ — সীমান্ত নিরাপত্তা ও মাদক-চোরাচালান দমনকল্পে ৫৫ বিজিবি সম্প্রতি ৮টি সফল অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৪৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে।"
উত্তর সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় মদ, গাঁজা, হিমায়িত গরুর মাংস, কসমেটিকস, সানগ্লাস, পোশাকসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।"
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোরভাবে কাজ করছি এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিজিবি মাদক চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।