হারিয়ে গেছে দশ বছরের শিশু মাদ্রাসার ছাত্র ”নিরব”

Akib Hasan Shad avatar   
Akib Hasan Shad
উত্তর বাড্ডা সাতারকুল রোড থেকে নিখোঁজ মাদরাসাছাত্র — উৎকণ্ঠায় পরিবার, খোঁজ চেয়ে সবার প্রতি মানবিক আহ্বান..

রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল রোড এলাকার একটি মাদরাসা থেকে নিখোঁজ হয়েছে মাত্র দশ বছর বয়সী শিশু নিরব। পরিবারের সদস্যরা বর্তমানে গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছেন। গত ১১ মে ২০২৬ ইং, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নিরব “মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়া মাদ্রাসা” থেকে বের হওয়ার পর আর ফিরে আসে নি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির নাম নিরব। তার বাবার নাম সামিউল। পরিবার সূত্রে জানা যায়, নিরব উত্তর বাড্ডা সাতারকুল রোডের ‘জি এম বাড়ি’ রোড এলাকায় অবস্থিত “মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়া মাদ্রাসা”-তে অধ্যয়নরত ছিল। প্রতিদিনের মতো সেদিনও সে মাদরাসায় ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বের হওয়ার পর থেকেই তার অবস্থান অজানা হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাননি। শিশুটির অনুপস্থিতিতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগের ছায়া। একটি ছোট শিশুর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগজনক ঘটনা।

নিরবের পরনে ছিল ছবিতে থাকা ড্রেসটি। যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক দ্রুত তার বাবা সামিউলের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ :

📞 নিরবের বাবা সামিউল: +880 1612-017990

মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের প্রতি বিশেষ অনুরোধ — এই নিখোঁজের খবরটি যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনার একটি শেয়ার কিংবা সামান্য তথ্য হয়তো একটি অসহায় পরিবারকে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে সহায়তা করতে পারে।

No comments found


News Card Generator