হাফটাইমে মেসিদের ওপর ক্ষুব্ধ হয়ে কী বলেছিলেন মার্তিনেজ?

Emran Sarkar avatar   
Emran Sarkar
হাফটাইমে মেসিদের ওপর ক্ষুব্ধ হয়ে কী বলেছিলেন মার্তিনেজ?
হাফটাইমে মেসিদের ওপর ক্ষুব্ধ হয়ে কী বলেছিলেন মার্তিনেজ?
হাফটাইমে মেসিদের ওপর ক্ষুব্ধ হয়ে কী বলেছিলেন মার্তিনেজ?
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বিশ্বকাপ শিরোপার ফয়সালা হয়েছে ১-০ গোলে। স্পেনের অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে ড্রেসিংরুমের একটি ভিডিও ফাঁস হওয়ার পর জানা গেছে, বিরতির সময় সতীর্থদের পারফরম্যান্সে বেশ ক্ষুব্ধ ছিলেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পুরো ম্যাচে স্পেন ২০টি শট নেয়, যার মধ্যে ১১টি সেভ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। কিন্তু অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তরেসের গোল আর ঠেকাতে পারেননি। সেই গোলেই বিশ্বকাপ জিতে নেয় স্পেন।

 

ফাইনালে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলছিল আর্জেন্টিনা। দলটি খুব কমই স্পেনের বক্সে আক্রমণ গড়তে পেরেছিল। এমন পারফরম্যান্সে বিরতির সময় ড্রেসিংরুমে ক্ষোভ প্রকাশ করেন মার্তিনেজ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কাপুরুষেরা পেছনের দিকে খেলে। সামনে এগিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো। আমরা ওদের চেয়ে বেশি ক্ষুধার্ত। মাত্র তিনটি পাস দিলেই আমরা লিও (মেসি)-কে খুঁজে পাব। চল, সামনে খেলি। জিততেই হবে।’

 

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডান প্রান্তে মেসিকে বল পৌঁছে দিয়ে আক্রমণ সাজানোর কৌশল সফল হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু একই পরিকল্পনা ফাইনালে কাজে আসেনি।

 

বিরতির সময় অধিনায়ক লিওনেল মেসিও সতীর্থদের সাহস জোগানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘চলো, ব্যক্তিত্ব দেখাও। আমরা সবসময় তা দেখিয়েছি, এখন কেন পারব না? নিজের খেলাটা খেলো।’

 

ম্যাচ শুরুর আগেও টানেলে সতীর্থদের শান্ত থাকতে এবং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মেসি।

 

বিরতির পর আর্জেন্টিনা কিছুটা ভালো খেললেও তা স্পেনকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের প্রথম ৯০ মিনিটে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরই প্রথম অন-টার্গেট শট নেন মেসি।

 

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানিয়ে মেসি লিখেছেন, ‘এই কষ্ট অনেক গভীর। এই ক্ষত সারতে সময় লাগবে।’

 

অন্যদিকে, পুরো বিশ্বকাপে অসাধারণ গোলকিপিংয়ের কারণে মার্তিনেজের প্রশংসা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইতালিয়ান ক্লাব ‘জুভেন্টাস’ তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator