নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর গলাচিপায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা এবং কলেজের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের মর্যাদা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক এমপি।
শুক্রবার (৮ মে ২০২৬) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক এমপি। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষকদের সুযোগ-সুবিধা, প্রশাসনিক জটিলতা, মর্যাদা রক্ষা ও আর্থিক বিষয়সহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “কোনো অফিসে অবৈধভাবে টাকা দাবি করা হলে আপনারা কোনোভাবেই টাকা দেবেন না। যে কর্মকর্তা অবৈধভাবে টাকা চাইবে, তার এখানে থাকার সুযোগ হবে না।”
তিনি আরও বলেন, “আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”
শিক্ষকদের সম্মান ও মর্যাদার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কোনো সরকারি দপ্তরে গিয়ে যেন শিক্ষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে ইউএনও ও ডিসি অফিসে শিক্ষকদের দীর্ঘ সময় সিরিয়ালে বসিয়ে রাখা তাদের জন্য অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও শিক্ষকদের মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং পৃথক বেতন কাঠামোর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান মতবিনিময় সভাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায়ের এমন উদ্যোগ শিক্ষকদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গলাচিপায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়..
সরাসরি কেনাকাটা করুন
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
Exclusive Design 4 Pcs Unst...
998 Micro Foldable Wide Ang...
No comments found