ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১ আগষ্ট ২০২৫।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) সকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার যতীন্দ্রনারায়ন এলাকার সেকেন্দার আলীর ছেলে।
অন্য দিকে একই ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে ধরলার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৯)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার অনন্তপুর বালাবাড়ী এলাকার মৃত আব্দুল রবের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
No comments found