ফুলবাড়ীতে ‘আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন..

Jahangir Alam avatar   
Jahangir Alam
ফুলবাড়ীতে ‘আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন..
ফুলবাড়ীতে ‘আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত ডা. মো. হোসেন আজাদী এবং স্বত্বাধিকারী ডা. মো. গোলাম আজম আজাদী জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ডায়াগনস্..
ফুলবাড়ীতে ‘আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন
 
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার..
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড় পরিসরে  নতুন ভবনে যাত্রা শুরু করেছে আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা গেট সংলগ্ন নতুন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
 
এর আগে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ফুলবাড়ী থানা রোডে স্বল্প পরিসরে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল। রোগীদের আরও উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে এবার বড় পরিসরে নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে।
 
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত ডা. মো. হোসেন আজাদী এবং স্বত্বাধিকারী ডা. মো. গোলাম আজম আজাদী জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদান করা হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিস্তা ফাতেমাতুজ জহরা অ্যান্ড খালেদ বিন ওলিদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. মজিবর রহমান, ডক্টরেড মাওলানা মো. বজলুর রশিদ, রংপুর মেঘবাড়ী হাউজিংয়ের চেয়ারম্যান এমদাদুল হক, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডা. মো. গোলাম আজম আজাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবা, নির্ভুল ডায়াগনস্টিক সুবিধা এবং মানবিক সেবার মাধ্যমে ফুলবাড়ীসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে আজাদ হোমিও হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
Nema komentara


News Card Generator