(ফলোআপ সংবাদ ২) (পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ) দিনাজপুর বোচাগঞ্জ থানা অধীনে কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেবন..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
(ফলোআপ সংবাদ ২)     (পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ)     দিনাজপুর বোচাগঞ্জ থানা অধীনে কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেবন..
(ফলোআপ সংবাদ ২)     (পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ)     দিনাজপুর বোচাগঞ্জ থানা অধীনে কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেবন..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে পকেটমারি, ছিনতাই, মাদকসেবন ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ১) মোঃ রাসেল, ২) মোঃ কালাম ওরফে কালো (পিতা: মোঃ আইয়ুব আলী বাবুর্চি), ৩) মোঃ রাসেল (পিতা: মোঃ পেটলা) এবং আরজিনা আলো (পিতা: মোঃ আলম)। তাদের ঠিকানা হিসেবে রেল কলোনি, স্টেশন পাড়া, সালাম মুহুরীর ভাড়াটিয়া, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাদের বিচরণস্থল হিসেবে বাস, রেল, ট্রেন, দিনাজপুর কোর্ট-কাচারী ও বিভিন্ন হাটবাজারের নাম উঠে এসেছে।

 

স্থানীয়দের দাবি, তাদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে। অভিযোগ অনুযায়ী, এদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা, দিনাজপুর কোতোয়ালি থানা এবং দিনাজপুর রেলওয়ে জিআরপি থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, এলাকা সূত্রে জানা গেছে যে, সিআর মামলা নং ৬৯/২৫ বিচারাধীন রয়েছে এবং দিনাজপুর আদালতে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

এছাড়াও অভিযোগে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন স্থানে পকেটমারি, ছিনতাই, মাদক বহন ও সেবন, চুরি, দোকান ভাঙচুর এবং মালামাল লুটপাটের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষ প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

বিঃদ্রঃ অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator