ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল
ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল
ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ফেনী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের গাগরা এলাকায় এ খনন কাজের উদ্বোধন করেন।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭২৫ কিলোমিটার এলাকায় ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে খালটি খনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট মেজবাহ উদ্দিন, সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু, যুবদল নেতা কাজী ওমর ফারুক ও জহিরুল ইসলাম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator