এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় : শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ!..

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় : শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ!..
এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় : শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ!..
****


আসন্ন এইচএসসি ২০২৫ পরীক্ষাকে কেন্দ্র করে শেরপুর মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্র্যাকটিক্যাল সাবজেক্টে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পরীক্ষার্থীরা জানায়, শুধু শেরপুর মহিলা কলেজ নয়—বিভিন্ন কলেজেই একইভাবে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এমনকি কেউ টাকা দিতে অপারগ হলে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ না করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি পবিত্র স্থানে শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে এবং দুর্নীতি ও বৈষম্যের এক নগ্ন চিত্র ফুটিয়ে তুলছে। এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা স্বাধীন দেশে পড়াশোনা করছি অথচ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘুষের বোঝা বইতে হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক।

Ingen kommentarer fundet


News Card Generator