দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল  স্কুল ছাত্র রউফ এর। ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল  স্কুল ছাত্র রউফ এর। 

 

সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ  

বগুড়ার দুপচাঁচিয়ায় রোববার ২৬শে এপ্রিল দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ(৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে দুপচাঁচিয়া পৌর এলাকার জে, কে কলেজ মাষ্টারপাড়া মহল্লার প্রবাসী মোঃ মুকুল হোসেনের ছেলে ও শাপলা কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ প্রতিবেশী বন্ধু সাহানকে নিয়ে দুপুর ১২টার সময় বনবিভাগের পুকুরে গোসল করতে আসে। রউফ পুকুরের পানিতে তলিলে গেলে সাহান দ্রুত রউফের মাকে খবর দেয়। স্থানীয়রা রউফকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশু আব্দুর রউফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

No comments found


News Card Generator