বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি স্পন্সরশীপ ম্যানেজার জনাব নোভা শামস ও ফেইজ ইন ম্যানেজার জিয়াউর রহমান । সভায় সভাপতিত্ব করেন জনাব শিরিন আক্তার, পরিচালক- প্রাথমিক শিক্ষা প্রোগ্রাম ও ফোকাল পারসন প্ল্যান ইন্টারন্যাশনাল স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম।
সভায় এফআইভিডিবি’র চলমান কার্যক্রম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রোগ্রামের লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এবং অ্যাডমিন ও ফিন্যান্স অফিসার । এছাড়াও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব নোভা শামস বলেন এই কর্মসূচীর আওতায় শিশুদের বিকাশে শিশু শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, ও বাল্য বিবাহ রোধে কর্মসূচী গ্রহন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, শিশু ও যুব উন্নয়নসহ স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।



















