close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে র‌্যাবের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও এসকাফ জব্দ, গ্রেফতার ৫..

Abdussattar avatar   
Abdussattar
দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।..
 
 
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 
র‍্যাব ১৩ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকার ইছামতি ব্রিজ সংলগ্ন এসকেএস ফাউন্ডেশন শাখার সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এসময় ঢাকা মেট্রো-ব-১২-৩৮২৮ নম্বরের মিথুন সুপার নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচে পা রাখার স্থানে কালো কাপড়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বড়লাজাকাটা গ্রামের টুটন সরকার (৩০), শিমুলকান্দি কালিপাড়া এলাকার খোকন মিয়া (৪৫) এবং কালীপুর এলাকার জামাল উদ্দীন (৪৮)।
অপরদিকে, ৭ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দুর এলাকার একটি বাড়ির পশ্চিম পাশে ধানের খড়ের গাদায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল এসকাফ জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতাররা হলেন বালান্দুর গ্রামের তরিকুল ইসলাম (২৭) ও রনি (১৯)।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Geen reacties gevonden


News Card Generator