দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র  জমা 

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র  জমা 
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র  জমা 
 দিনাজপুর -৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দিনাজপুর জেলা বিএনপি।..
 
আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি :
 
 দিনাজপুর -৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দিনাজপুর জেলা বিএনপি।
 
 
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
 
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ, আনিসুর রহমান বাদশা, বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতিদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি  সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
মনোনয়নপত্র জমা শেষে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিলাম।  বিগত দিনে তিনি ২৩ টি আসনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা প্রত্যাশা করছি দিনাজপুর সদরের মানুষ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি অসুস্থ তার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।
 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator