দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. এমাম আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমিতির সহ - সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান, সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল হালিম,এ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, সমিতির সদস্য এ্যাডভোকেট মঞ্জুর আলম রতন ও এ্যাডভোকেট অনিক চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক লিটন।
মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর নৃশংস হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি। এতে আইনজীবী সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।