মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
দিনাজপুর জেলা প্রতিনিধি খাঁন মোঃ আঃ মজিদ
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। তাঁর এই অর্জনে বোচাগঞ্জ উপজেলাজুড়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত মোঃ মারুফ হাসান তাঁর নিষ্ঠা, সততা, কর্মদক্ষতা এবং জনকল্যাণমুখী নেতৃত্বের মাধ্যমে দায়িত্ব পালনে বিশেষ অবদান রেখে আসছেন। তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বোচাগঞ্জ উপজেলার জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা জানান, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও জনবান্ধব কর্মকাণ্ডের ফলে উপজেলার উন্নয়ন ও সেবার মান আরও গতিশীল হয়েছে। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলা উন্নয়ন ও জনসেবায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, মোঃ মারুফ হাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহল।