ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই: একজনের চারদিনের রিমান্ড মঞ্জুর..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই: একজনের চারদিনের রিমান্ড মঞ্জুর..
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই: একজনের চারদিনের রিমান্ড মঞ্জুর..
ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার এক আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ঢাকা, ১৮ জুলাই:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার এক আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এই রিমান্ড আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে জানা যায়, গত ২৬ জুন দুপুরে ওয়ারী নবাবপুর এলাকা থেকে খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) একটি স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিলের সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ ছয়-সাতজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের ‘ডিবি’ লেখা একটি মাইক্রোবাসে তুলে নেয়।

পরে তাদের মারধর ও অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর খলিল ও রিফাতের হাত-পা বেঁধে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator