ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দীন আহমেদ বাচ্চুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ধলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমপির নিজ বাস ভবনে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দীন আহমেদ বাচ্চু। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষক প্রতিনিধিরা বক্তব্যে বলেন, এলাকার শিক্ষা উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও শিক্ষার মানোন্নয়নে নবনির্বাচিত এমপির সার্বিক সহযোগিতা কামনা করছেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি ধলিয়া স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নিতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।